আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
সোমবার বিকেলে কেশবপুর উপজেলার রাজ নগর সরকারী প্রাথমিক স্কুল মাঠে জুনিয়র নিউ উত্তরন সংঘের সুপার সাইক্লোন ফুটবল ক্লাবকে ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করে থ্রী ব্রাদার্স ফুটবল একাদশ বিজয়ী লাভ করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সম্ভব্য মেম্বর প্রার্থী ও যুবলীগের অন্যতম নেতা জিয়াউর রহমান, বজলুর রশীদ ও উত্তম কুমার রায় প্রমুখ। খেলা পরিচালনা করেন মোঃ কবির হোসন।


