আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৬ টায় শহরের উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদারের পক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।
এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন- উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, কেশবপুর পৌরসভা, কেশবপুর থানা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, কেশবপুর প্রেসক্লাব, একাত্তরের ঘাতক দালাল নির্ম‚ল কমিটি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কেশবপুর জোনাল অফিস, পানি উন্নয়ন বোর্ড, কেশবপুর কলেজ, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ন্যাশনাল প্রেস সোসাইটি, সোনালী ব্যাংক লিমিটেড, সাপোর্ট ফর রুরাল এ্যাডভামেন্ট সোসাইটি, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন।
এদিন সকালেই কেশবপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং ব্যক্তি মালিকাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।এদিকে দিবসটি উপলক্ষে সকাল ৭টা ৫০ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে কার্যালয়ে আলোচনা সভা এবং বঙ্গবন্ধু ও শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহ-সভাপতি এইচ এম আমির হোসেন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, তপন কুমার ঘোষ মন্টু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু ও শাহাদাৎ হোসেন, সাধারণ স¤পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান, প্রচার স¤পাদক নূরুল ইসলাম খান, উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম মানিক, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমাহ খান মুকুল, পলাশ কুমার মল্লিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কেশবপুর পাবলিক ময়দানে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
সকাল ১০টা থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্বাস্থ্য বিভাগের সহযোগীতায় পরিষদের চত্ত্বরে বীর মুক্তিযোদ্ধা ও বয়স্ক ব্যক্তিগণের বিনামূল্যে রক্তের গ্রুপ, ডায়াবেটিস পরীক্ষা এবং স্বাস্থ্য সেবা প্রদানসহ ওষুধ সরবরাহ করা হয়।উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।অপরদিকে, দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১০টা ৩০ মিনিটে শহরের সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ে আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
সুবোধমিত্র কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে সংগঠনের সভাপতি জে.বি মুন্নার সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট মিলন মিত্রের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রাক্তন শিক্ষক ওয়াজেদ আলী, দলিতের প্রতিনিধি বিকাশ দাস, আওয়ামী লীগ নেতা আফসার গাজী, শিক্ষক মহাতাব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। আলোচনা শেষে দুপুরে প্রতিবন্ধী শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে খাবার বিতরণ করা হয়।কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগীতায় ৫০ জন শিশুকে পুরস্কৃত করা হয়েছে। সকাল ১১টায় শহরের আল আমিন প্রি-ক্যাডেট স্কুলে চারুপীঠ আর্ট স্কুলের সভাপতি মদন সাহা অপুর সভাপতিত্বে ও পরিচালক উৎপল দে’র পরিচালনায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, প্রভাষক মশিউর রহমান, মফিজুর রহমান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী শুভংকর বিশ্বাস।বিকালে শহরের কেশবপুর পাবলিক ময়দানে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রীতি কাবাডি এবং প্রীতি ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত।


