আজিজুর রহমান, কেশবপুর থেকে: কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পাবলিক ময়দানে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমানের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ডুর সঞ্চালনায় উদযাপন উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ইসমাত আরা সাদেক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম রুহুল আমীন, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, অ্যাডভোকেট আবুবকর সিদ্দিকী, থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি ভূমি কমিশনার মোঃ ইনামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফতেমা শেফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম,
প্রাথমিক শিক্ষা অফিসার আকবার হোসেন, অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ-সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিকী বিপুল, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, সোহরাব হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর প্যানেল মেয়র বি এম বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ আবু শাহিন, উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক নাসিমা সাদেক, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কবির হোসেনসহ আওয়ামীলীগ,
যুবলীগ, মহিলালীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ এবং ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ। এর আগে পৌরশহরের মঙ্গলবার সকাল ৭টায় বিজয় স্তম্ভে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সংসদ সদস্য ইসমাত আরা সাদেক।
এরপর সংসদ সদস্য ইসমাত আরা সাদেক উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পণ করেন। এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ বিজয় স্তম্ভে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে র্যালী, দেশত্ববোধক গান, মহিলাদের ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।



