কেশবপুরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে শিশুদের চিত্রাংকন উৎসব পালিত

27
কেশবপুরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে শিশুদের চিত্রাংকন উৎসব পালিত

আজিজুর রহমান, কেশবপুর থেকে: কেশবপুরে চারুপীঠ আর্ট স্কুল ও ডাক্তার হাসনাত ফাউন্ডেশন ও আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে শিশুদের চিত্রাংকন উৎসব ও পুরস্কার বিতরণ শুক্রবার সকালে শহরের পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

চারুপীঠ আর্ট স্কুলের সহ-সভাপতি তাপস দজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল। স্বাগত বক্তব্য রাখেন কেশবপুরে চারুপীঠ আর্ট স্কুল ও ডাক্তার হাসনাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য উৎপল দে। বক্তব্য রাখেন সাংবাদিক এস আর সাঈদ, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর দত্ত, উদীচীর সভাপতি অনুপম মোদক, প্রভাষক জাকির হোসেন, সহকারী শিক্ষক সালাউদ্দিন, অভিভাবক কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক জেসমিন নাহার , শ্যামলী বিশ্বাস প্রমূখ। অলোচনা সভা শেষে দুই গ্রুপের বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কারপ্রাপ্তরা হলেন আবরার জাহিন, আদিত্য অধিকারী, শুচি, সমৃদ্ধি মজুমদার, অর্ণব মল্লিক, তৈশীমণি।