আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
কেশবপুরে বিএনপির দুটি গ্রুপ আলাদাভাবে বিএনপির জনপ্রিয় নেতা মরহুম আবু বকর আবুর ২য় মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে মরহুমের কবর জিয়ারতসহ দলীয় কার্য্যালয়ে আবু স্বরনে দোওয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা বিএনপির প্রধান দলীয় কার্য্যালয়ে থানা ও পৌর বিএনপির কার্য্যালয়ে মরহুম আবু স্বরনে অনুষ্ঠিত দোওয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কেশবপুর পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, সাধারন সম্পাদক কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলা উদ্দীন আলা,সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর কুতুবুদ্দিন বিশ্বাসসহ থানা ও পৌর বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতৃবন্দ।
একই সময় শহরের আজাদ মার্কেটের সামনে উপজেলা বিএনপির দলীয় কার্য্যালয়ে থানা ও পৌর বিএনপির উদ্যোগে মরহুম আবু স্বরনে দোওয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর মশিয়ার রহমান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাকসহ থানা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। দলীয় কার্য্যালয়ে অনুষ্ঠানের আগে বিএনপির উভয় গ্রুপ দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে বাগদাহ গ্রামে মরহুম আবু বকর আবুর কবর জিয়ারত করেন।


