কেশবপুরে মধুসূদন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় খেলায় প্রভাতী স্পোটিং ক্লাবের জয়

19
আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় রবিবার বিকালে শহরের পাবলিক

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় রবিবার বিকালে শহরের পাবলিক ময়দানে মহাকবি মাইকেল মধুসূদন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় খেলায় প্রভাতী স্পোটিং ক্লাব ১-০ গোলে গেলাঘাটা পল্লী মঙ্গল স্পোটিং ক্লাবকে পরাজিত করে জয়লাভ করেছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমানের সভাপতিত্বে উক্ত খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা লেডিস ক্লাবের সভাপতি শাহনাজ সুলতানা, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নিধি স্পোটিং ক্লাবের চেয়ারম্যান জয় সাহা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, সহকারী পল্লী উন্নয়ন অফিসার হংসপতি বিশ্বাস, সহকারী প্রোগ্রামার আব্দুস সামাদ, ইউপি সদস্য কামরুজ্জামান কামাল, মৃণাল কান্তি দাস, সাবেক পৌর কাউন্সিলর কুতুব উদ্দীন বিশ্বাস প্রমুখ।

খেলায় ধারা বর্ননায় ছিলেন শেখ রেজাউল ইসলাম ও মহির উদ্দীন মাহী। খেলায় বিজয়ী প্রভাতী স্পোটিং ক্লাবের খেলায়ার এমরানকে নিধি স্পোটিং ক্লাবের সৌজন্যে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করা হয়।