আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
কেশবপুরে করোনা ভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউনের বিধিনির্ষেধ না মেনে দোকানপাট খোলা রাখার অপরাধে ৬ জনকে ভ্রাম্যমাণ আদালতে ২ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার বিভিন্ন হাট বাজারে উপজেলা সহকারি কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দন্ডবিধি ১৮৬০এর ২৬৯ ধারায় এই জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতে চলাকালে ইরুফা সুলতানা বলেন,সবাইকে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে মুখে মাস্ক ব্যবহার করে চলাচলের জন্য পরামর্শ দেওয়াসহ ভ্রাম্যমাণ আদালত অভিযান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন,পেশাকার হায়দার আলীসহ কেশবপুর থানার পুলিশ প্রশসান।


