কেশবপুরে বিষপানে এক মহিলার আত্মহত্যা

58
আত্মহত্যা
আত্মহত্যা

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে বিষপানে রিজিয়া বেগম (৭০) নামের এক মহিলা আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় কেশবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে পারিবারিক কহরে জের ধরে উপজেলার পাথরা গ্রামের মৃত আব্বাজ আলী সরদারের স্ত্রী রিজিয়া বেগম শনিবার বিকালে বাড়ির পাশে মাঠে বিষপান করলে তাকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে আনার পথে পথের মধ্যেই তার মৃত্যু ঘটে।