কেশবপুরে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় আটক ১১

30

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১১ জন কে আটক করেছে। বুধবার আটককৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে পুলিশ ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা কালে উপজেলার আলতাপোল গ্রামের মেহেদী হাসান, আতিয়ার রহমান, পৌর শহরের অসীত কুমার মোদক, রাজনগর বাকাবর্শী গ্রামের আসলাম উদ্দীন, সারুটিয়া গ্রামের কার্তিক দাস, লক্ষীনাথকাটি গ্রামের আবু দাউদ, জমসেদ আলী, মির্জানগর গ্রামের ফরিদ উদ্দীন, ফতেপুর গ্রামের আব্দুস সামাদ, চিংড়া গ্রামের যশর আলী মোড়ল ও বাশবাড়িয়া গ্রামের জয়দেব দাসকে নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আদালত কর্তৃক বিভিন্ন মামলায় ওয়ারেন্ট রয়েছে। বুধবার আটককৃতদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।