আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে প্রশাসনের সহয়তায় পাঁজিয়া ইউনিয়নের গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মানের জন্য রাস্তা সংলগ্ন ১০৪ শতক সরকারী খাঁস জমি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উক্ত খাঁস জমির উদ্ধার অভিযান পরিচালিত হয়।
পাঁজিয়া ইউনিয়ন ভুমি অফিসের নায়েব আব্দুল খালেক জানান, পাঁজিয়া ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন যে সকল গৃহহীন পরিবার রয়েছে তাদের গৃহ নির্মাণের জন্য রাস্তা সংলগ্ন উপযুক্ত স্থানের খাস জমি উদ্ধার ও সনাক্ত করার জন্য মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার জনাব নুসরাত জাহান ও সহকারী কমিশনার (ভুমি) জনাব ইরুফা সুলতানার নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালিত হয়। এ সময় ১১১নং মাদার ডাঙা মৌজা, ১০৪ নং মন্দার ডাঙা, মনোহর নগর সহ কয়েকটি মৌজাতে অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদপূর্বক ১০৪ শতক সরকারী খাঁস জমি উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানে তিনিসহ সার্ভেয়ার মিরাজ হোসেন, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল অংশগ্রহন করেন। উদ্ধারকৃত ১০৪ শতক জমির মধ্যে মুজিববর্ষ উপলক্ষে ৫৩ শতক জমি অত্র ইউনিয়নের ১২ জন গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণের জন্য বরাদ্ধ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উদ্ধার হওয়া জমি অন্যান্য গৃহহীনদের গৃহ নির্মানে বরাদ্ধ করা হবে এবং সরকারী খাঁস জমি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।


