কেশবপুরে প্রমিলা ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টে যশোর জেলা মহিলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ান

10
কেশবপুরে প্রমিলা ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টে 

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে প্রমিলা ইউ এন ও কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় যশোর জেলা মহিলা ফুটবল দল ৪-০ গোলে নড়াইল জেলা মহিলা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার ফাইনাল খেলা উপলক্ষে শহরের পাবলিক মাঠ প্রাঙ্গনে আলোচনা সভায় উপজেলা লেডিস ক্লাবের সভাপতি শাহনাজ পারভিন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেশবপুরের সংসদ সদস্য ইসমাত আরা সাদেক।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান, যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন প্রমুখ। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন ইসমাত আরা সাদেকের কণ্যা নওরীন সাদেক, ছেলে তারভিন সাদেক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিকী বিপুল, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ সরদার, সামছুদ্দিন দফাদার উপজেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা, কোষাধ্যক্ষ মাওঃ আব্দুল খালেক, সদস্য আব্দুল গফুর প্রমুখ উপজেলা ছাত্রলীগ নেতা খন্দকার আব্দুল আজিজ প্রমুখ।

খেলা শেষে বিজয়ী দলের হাতে প্রধান অতিথি হিসাবে পুরস্কার তুলে দেন ইসমাত আরা সাদেক। টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আকলিমা খাতুন। ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইতি খাতুন। টুর্ণামেন্টের সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন নড়াইলের শেফালী খাতুন। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ক্রিয়া সংস্থার সার্বিক সহযোগিতায় যশোর, নড়াইল, সাতক্ষীরা ও মাগুরা জেলা প্রমীলা ফুটবল দলের ভিতর প্রতিযোগিতার আয়োজন করা হয়। যশোরের শিরীন, ইতি ও নড়াইলের আরীফা, শেফালী ভালো খেলে উপস্থিত হাজার হাজার দর্শকের মন জয় করেন। খেলায় রেফারির দ্বায়ীত্ব পালন করেন আতিয়ার রহমান, জাহাঙ্গীর আলম, আব্দুর রাজ্জাক, শওকত হোসেন ও আলমগীর হোসেন।