আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর পৌর বিএনপির আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃস্পতিবার দুপুরে পৌর বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা যুবদলের সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নূরুজ্জামান চৌধুরী, থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মাস্টার আব্দুল লতিফ, থানা বিএনপির বন ও পরিবেশ সম্পাদক আবু দাউদ, যশোর জেলা তাতীদলের সদস্য দবীর উদ্দিন, থানা যুবদলের নেতা আব্দুল হালিম অটল, যুবদলের নেতা গোলাম মোস্তফা, আবু নাঈম, কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর কবির মিন্টু, মজনু হোসাইন, ফারুক হোসেন, মাসুম বিল্লাহ, সুমন, ইমন বিশ্বাস, সুজন, রুবেল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা শাহাবুদ্দিন বাবলু, মোকাররম হোসেন, পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর আনিছুর রহমানসহ পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


