আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে পূর্বশত্রুতার জের ধরে রহিম মোড়ল (৪০) নামে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করেছে আপন ভাইয়েরা বলে অভিযোগ উঠেছে। ওই যুবক কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। উপজেলার সাতবাড়িয়া গ্রামের আহত রহিম মোড়লের স্ত্রী এলামা খাতুন সাংবাদিকদের জানান পূর্ব শত্রুতার জের ধরে আমার স্বামীকে তার আপন ভাই আব্দুর রউফ মোড়ল, ইউনুস আলী মোড়ল, ইউছুপ আলী মোড়ল মিলে লাঠি দিয়ে শুক্রবার সকালে আমার স্বামীকে একদফা মারপিঠ করা হয়। এসময় আমি ঠেকাতে গেলে আমার স্বামীর ভাইয়েরা আমাকেও মারপিঠ করে। এঘটনা নিয়ে রবিবার রাতে স্থানীয় ভাবে বসাবসির দিন ছিল। শনিবার রাত ৯ টার দিকে আমার স্বামী রহিম মোড়ল সাতবাড়িয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে ওৎ পেতে থাকা আব্দুর রউফ মোড়ল, ইউনুস আলী মোড়ল, ইউছুপ আলী মোড়ল, বাসার মোড়লসহ ২/৩ জন মিলে স্বামীকে পরিকল্পিতভাবে একপ্রকার পিটিয়ে হত্যার চেষ্টা চালায়। এসময় আমার স্বামী চিৎকার দিতে থাকলে আমার স্বামীকে উদ্ধার করতে গেলে আমাকে বিভিন্ন ভয়-ভিতি সহ হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেশবপুর থানায় কোন অভিযোগ হয়নি বলে আহত রহিম মোড়ল জানান। এব্যাপারে সরাসরি বক্তব্য নেওয়ার জন্য আব্দুর রউফ মোড়ল, ইউনুস আলী মোড়ল, ইউছুপ আলী মোড়লের বক্তব্য নেওয়ার জন্য বারবার চেষ্টা করলেও তাদেরকে বাড়ি না পেয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।



