কেশবপুরে পূর্বশক্রতার জেরে বসত ঘরে আগুন: মামলা দায়ের

53
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে পূর্বশক্রতার জের ধরে প্রতিপক্ষরা এক কৃষকের বসত ঘর,পাটখড়ির গাদায় ও গোয়াল ঘরে আগুন দিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় রাশিদা বেগম বাদি হয়ে ৭ জনের বিরুদ্ধে যশোর বিঞ্জ সিনিঃ ম্যাজিঃ আমলী আদালতে মামলা দায়ের করেছে।

মামলার সূত্রে জানা গেছে উপজেলার বরণডালী গ্রামের আব্দুস সামাদের সাথে একই গ্রামের মৃত কওছার সরদারের ছেলে আরিফুল সরদার,মৃত কিতাব আলীর ছেলে আলাউদ্দীন দফাদার, সালাউদ্দীন দফাদার, খলিল দফাদার, মৃত সজন সরদারের ছেলে মোসলেম সরদার, মৃত আছরোপ গাজীর ছেলে মনির গাজীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় ও পূর্বশক্রতার চলে আসছিলো।

এইর জের ধরে গত ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে আরিফুল সরদার, আলাউদ্দীন দফাদার, সালাউদ্দীন দফাদার, খলিল দফাদার, মোসলেম সরদার, মনির গাজী মিলে পরিকল্পিত ভাবে অসহায় কৃষক আঃ সামাদের বসত ঘরের একাংশ আগুন দিয়ে পুড়িয়ে ১লাখ ২০ হাজার টাকা, জলন্ত পাটখড়ির আটি নিয়ে বাড়ির গোয়াল ঘরের আগুন দিয়ে পুড়িয়ে ৮০ হাজার টাকা, ও বাড়ির উঠানে রাখা পাটখড়ির গাদায় কিরাসিন দিয়ে আগুন লাগিয়ে ৫০ হাজার টাকা ক্ষতি সাধন করে। এ ব্যাপারে আলাউদ্দীন দফাদারের কাছে বক্তব্য নেওয়ার জন্য বার বার ফোন দেওয়া হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।