কেশবপুরে পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার

11
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী মইনুল ইসলাম (২৫) গাঁজা বিক্রির সময় হাতেনাতে আটক হয়েছে। সে উপজেলার শেখপুরা গ্রামের শেখ তফিকুল ইসলাম সাকির ছেলে।

থানা সূত্রে জানা গেছে, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো: শাহিনের নির্দেশে উপ-পরিদর্শক ফকির ফেরদৌস, ফজলে রাব্বি, সহকারী উপ-পরিদর্শক মহসীন আলী ও শ্যামল সরকার বুধবার সন্ধ্যায় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার কেন্দ্রীয় কবর স্থান এলাকায় গাঁজা বিক্রির সময় হাতে নাতে তাকে গ্রেফতার করে।

এসময় তার দেহ তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো: শাহিন জানান, এঘটনায় মইনুল ইসলামের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।