আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে পাঁজিয়া বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ব্যবসায়ী আকরাম হোসেন মোল্যা সোমবার রাতে মৃত্যু বরণ করেছেন (ইন্না—-রাজেউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বেলা ১১ টায় পাঁজিয়া ডিগ্রী কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারীক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বির্র্বৃতি দিয়েছেন পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম মুকুল, সাবেক চেয়ারম্যান এন্তাজ আলী গাজী, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন,বাজার পরিচালনা কমিটির সভাপতি আবু সাঈদ লাভলু, কেশবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী ,ব্যবসায়ী আয়ুব হোসেন, ওজিয়ার রহমান বিশ্বাস, প্রবীর দাস, সোহরাব হোসেন প্রমুখ। তার মৃত্যুতে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বাজার ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শোক পালন করেছেন।



