কেশবপুরে দিনমজুর হাসিনা খাতুনের বসতঘর না থাকায় অন্যের বাড়িতে দিন পার

35

আজিজুর রহমান,কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে একটি বসতঘর না থাকায় অন্যের বাড়িতে দিন পার করছেন হাসিনা থাতুন(৬০) নামের এক দিনমজুর মহিলা। সে দীর্ঘদিন ধরে এলাকার অন্যের জমিতে শ্রম দিয়ে সংসারের খরচ বহন করে আসছে। ঘর না থাকার কারণে দুচিন্তায় দিশেহারা হয়ে পড়েছে দিনমজুর হাসিনা।

রবিবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ঝিকরা গ্রামের মৃত আব্দুল হকের স্ত্রী হাসিনা খাতুন স্বামীর রেখে যাওয়া মাটির ঘরে বসবাস করত কিন্ত ইতিমধ্যে ঐ মাটির ঘরটি ফাটল ধরলে প্রতিবেশিদের নিরাপত্তার স্বার্থে সেটি ভেঙ্গে ফেলতে হয়েছে।

হাসিনা খাতুনের পাশের একটি ঘরের বারান্দায় থাকার ব্যবস্থা হলেও তার ঘরের আবাবপত্র পড়ে আছে উঠানে। মাঝে মাঝে জায়গার অভাবে অন্যের বাড়িতে দিন পার করতে হচ্ছে তার।

পারিবারিক অভাব অনাটনের জন্য ৩ ছেলে সন্তান থাকলেও বিপাকে রযেছে হাসিনা খাতুন। সে বর্তমানে আবাসন সংকটে ভুগছেন। মাটির তৈরি একমাত্র আশ্রয়স্থল বাড়িটি ভাঙ্গা হয়েছে। হাসিনা খাতুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত”জমি আছে ঘর নাই” প্রকল্পে আবেদন করে ছিলেন একটি ঘর পাওয়ার জন্য।কিন্ত এখনও তার ঘর সংক্রান্ত কোনো সুরোহা হয়নি। এমন অবস্থায় গৃহহীন হাসিনা খাতুন একটি ঘরের জন্য উপজেলা নির্বাহী অফিসার সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দুষ্টি আকর্ষণ করেছেন।

হাসিনা খাতুন এই প্রতিনিধিকে জানান, সাংবাদিকরা আমার কথা খবরের কাগজে দিলি আমার ঘরটা হবেনে।ঘর না হলি আমি এহন কনে থাকবো কি করবো। এ ব্যপারে সংশ্লিষ্ট ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য কবিতা খানম বলেন,বিষয়টি শুনেছি। হাসিনা খাতুন নামের ওই দিমজুর মহিলা ঘর পাওয়ার জন্য আবেদন করেছে।