কেশবপুরে থ্রী হুইলার চালক মিন্টুর মৃত্যুতে তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

22

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : কেশবপুর থ্রী হুইলার মালিক সমিতি (রেজিঃ নং ২২৩১)-এর পক্ষ থেকে থ্রী হুইলার চালক মিন্টুর মৃত্যুতে তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

কেশবপুরস্থ স্টান্ডে থ্রী হুইলার মালিক সমিতির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে শনিবার সন্ধ্যায় থ্রী হুইলার চালক মিন্টুর পিতা ইবাদ আলীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন যশোর জেলা জাতীয় শ্রমিকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও কেশবপুর পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান খান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থ্রী হুইলার মালিক সমিতির লাইন সম্পাদক আয়ুব আলী, পৌর যুবলীগনেতা এস এম সোহেল রানা, থ্রী হুইলার ড্রাইভার ইয়াসিন আলী, জুয়েল রানা, মাসুদ রানা, দীলিপ সেন, তাপশ রায়, চন্দন দাশ প্রমুখ।