আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে জাতীয় শ্রমিক লীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী জাতীয় শ্রমিক লীগের পৃথক পৃথক প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। যশোর জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক কেশবপুর পৌরসভার পৌর কাউন্সিলর মফিজুর রহমান খানের সভাপতিত্বে ও জাতীয় শ্রমিক লীগনেতা সরদার মুনছুর আলীর সঞ্চালনায় শুক্রবার সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল। বক্তব্য রাখেন কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, পৌর আওয়ামী লীগনেতা মিজানুর রহমান, শ্রমিক লীগনেতা আসিফ, শাহিন, জাহাঙ্গীর, ফারুক, লাভলু, কাজেম, খলিলুর, হাবিব প্রমুখ। অপরদেকে উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক বাসুদেব মিত্রের সভাপতিত্বে ও ছাত্রলীনেতা সাইফুল ইসলামের সঞ্চালনায় শহরের ট্রাক টার্মিনালে শুক্রবার সকাল ১১ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, পৌর আওয়ামী লীগনেতা ইকবাল খান, আবুল বাসার খান, উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক তাপস দাস, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, আবু হাসান, জাতীয় শ্রমিক লীগনেতা নাজমূল, মিলন, আজিজ, টিটো, মাসুম প্রমূখ।



