কেশবপুরে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

24

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৮ উপলক্ষে উপজেলা প্রশাসন ও জোনাল অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কেশবপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু আনাস মো. নাসেরের সভাপতিত্বে পল্লী বিদ্যুতের জোনাল অফিসের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় এজিএম ও এন্ড এম আশরাফুল ইসলাম, ইসি মনিরুজ্জামান, জুনিয়র ইঞ্জিনিয়র আমিরুল ইসলাম, এলাকা পরিচালক আব্দুস সবুর বিশ্বাসসহ পল্লী বিদ্যুতের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জোনাল অফিসের সামনে শেষ হয়। র‌্যালীতে অংশ গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু আনাস মো. নাসের, এজিএম ও এন্ড এম আশরাফুল ইসলাম, ইসি মনিরুজ্জামান, জুনিয়র ইঞ্জিনিয়র আমিরুল ইসলাম, এলাকা পরিচালক আব্দুস সবুর বিশ্বাসসহ পল্লী বিদ্যুতের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।