কেশবপুরে চেয়ারম্যান আবু বকর আবুর হত্যার ন্যায় বিচারের দাবীতে শোক র‌্যালীসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে সংগ্রাম পরিষদ কমিটি

16
আবু বকর আবু

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে জনপ্রিয় জননেতা জেলা বিএনপির সহ সভাপতি ও মজিদপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আবু বকর আবুর হত্যার ন্যায় বিচারের দাবীতে সংগ্রাম পরিষদ কমিটি আগামী ২ ডিসেম্বর বিকাল ৩ টায় শহরে শোক র‌্যালীসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।

সংগ্রাম পরিষদ কমিটির আহবায়ক ইউপি সদস্য আব্দুর রহমান গাজী ও সদস্য সচিব হুমায়ুন কবীর জানান ২ ডিসেম্বর বিকাল ৩ টায় ডিগ্রী কলেজ মাঠে কর্মসূচির আয়োজন অনুষ্ঠানে সকলকে দল মত নির্বিশেষে অংশগ্রহণ করার জন্য আহবান করা হয়েছে।