আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। তারা সকাল থেকে রাত পর্যন্ত কেশবপুর পৌর শহরসহ উপজেলার বিভিন্ন বাজারে টহল দিচ্ছেন।
এ ছাড়া অসহায় দুস্থদের মাঝে মাস্ক বিতরণ করে চলেছেন। ঔষধের দোকান মুদির দোকান,কাঁচা মালের দোকান,মাছের দোকান ও ফলের দোকানের মালিকরা কোন মালের দাম বেশি নিচ্ছে কিনা সেটা খোঁজ খবর রাখছেন।সন্ধ্যা ৭ টার পর সরকারি আদেশ অমান্য করে কোন দোকান মালিকরা দোকান খোলা রাখছেন কিনা সেটাই খোঁজ খবর রাখছেন তারা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেনাবাহিনীর সদস্যরা দূরত্ব বজায় রাখার জন্য উপজেলার বিভিন্ন স্থানে দোকানের সামনে সাদার রঙের গোল বৃত্ত এঁকে দিচ্ছেন সাধারণ ক্রেতাদের মালামাল ক্রয়ের জন্য। সেনাবাহিনীর সদস্যরা সন্ধ্যার পর হেঁটে হেঁটে শহরের বিভিন্ন স্থানে হ্যান্ড মাইক হাতে নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে সর্তকতার জন্য কাজ করে যাচ্ছেন।



