আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের পক্ষে দলিত জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার শহরের পরিত্রান প্রশিক্ষন কেন্দ্রের হলরুমে বাংলাদেশ দলিত পরিষদ কেশবপুর উপজেলা শাখা কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মিলন মিত্র।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কেশবপুরের এমপি ইসমাত আরা সাদেকের ব্যক্তিগত সহকারী সুজিত মন্ডল, পৌর সভার ভোগতি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান, বাংলাদেশ দলিত পরিষদ কেশবপুর উপজেলা শাখার সভাপতি সুজন দাস, পরিত্রানের প্রকল্প পরিচালক রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ৩ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।


