আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে সমাধান এনজিও’র কর্মরত গোপালপুর অভায়নগরের শাহীন আলম ৩৭ ও কেশবপুরে সাগরদাড়ীর সুনিতা দাস ৫০ নামে দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আজ মঙ্গলবার নমুনা পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়।কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর বলেন, সাগরদাড়ীর সুনিতা দাস ৫০ গোপালপুর অভায়নগর শাহীন আলম ৩৭ সমাধান এন জিওর কর্মরত দুই জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আক্রান্তরা সবাই নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত ব্যক্তিদের বাড়ি প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করে দেওয়া হয়েছে।


