আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে উর্মি খাতুন (১৫) নামের এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় কেশবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কেশবপুর থানার এস আই ফজলে রাব্বী জানান, উপজেলার নারায়নপুর গ্রামের কলিম উদ্দীন দফাদারের মেয়ে উর্মি খাতুন সোমবার বেলা ২ টার দিকে তার নিজ ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। পরিবারের লোকজন কাজে গিয়েছিল,বেলা ৩ টার দিকে ফিরে এসে দেখে গলায় ফাঁস দিয়েছে। তবে কি কারণে উর্মি খাতুন আত্মহত্যা করেছে সেটা জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যার নং ২০।



