কেশবপুরে এক এনজিও কর্মকর্তার লাশ উদ্ধার

18

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
কেশবপুরে এক এনজিও কর্মকর্তার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

থানা পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে উপজেলার গৌরঘোনা ইউনিয়নের সন্যাশগাছা গ্রামের বিশ্বাজিত এর বাড়ি থেকে শনিবার সকাল ১১টার দিকে গৌরঘোনা এসকেএস ফাউডেশনের কর্মকর্তা পাবনা জেলার চাটমোহর উপজেলার মধ্য সালিখা গ্রামের জামাত আলীর ছেলে দলিলুর রহমান(৪১) এর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন বলেন,শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।