আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ও মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ারের বড় বোন জামেলা খাতুন (৭৪) শনিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি মজিদপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দ আব্দুর রউফের স্ত্রী ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। রোববার জোহর নামাজ বাদ জানাজা শেষে শিকারপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
আওয়ামী লীগ নেতার বোনের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহ-সভাপতি এইচ এম আমির হোসেন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, প্রচার সম্পাদক নূরুল ইসলাম খান, কেশবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মশিয়ার রহমান পিরু প্রমুখ।


