আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: কেশবপুরের সংসদ সদস্য ইসমাত আরা সাদেক এমপি এর পক্ষে সাতবাড়িয়া ইউনিয়নের ১০ নং ওর্য়াড়ে অসহায় হতদরিদ্র শীততার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা আবু বক্কার সিদ্দিক।এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়াড় আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নূর ইসলাম,বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেশবপুর উপজেলা শাখার যুগ্ন আহবায়ক আব্দুল্যাহ আল মাহফুজ,সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক শামীম রেজা,মাসুম বিল্লাহ,হিন্দু বৌদ্ধ – খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা রাজিব চৌধুরি প্রমুখ।


