আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় মণিরামপুর উপজেলার নেংগুড়াহাট বাজারে টেকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কেশবপুরের ৭ জন গুরুতর আহত হয়েছে। এরমধ্যে ৫ জনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।
বাকি ২ জন স্থানীয় চিকিৎসা নিয়েছে। বাগদহ গ্রামের আলহাজ্ব আব্দুল জর্জ আলী মোড়লের ছেলে হুমায়ুন কবীর পলাশ সাংবাদিকদের জানান আমরা কেশবপুর থেকে রবিবার সকালে একটি টেকার ভাড়া করে যশোর আদালতে হাজিরা দিতে যাচ্ছিলাম। এসময় নেংগুড়াহাট বাজারের মোড় ঘুরতেই টেকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ঘটনাস্থলেই আমরা আহত হই। এঘটনায় হুমায়ুন কবীর পলাশ (৩৯) মজিদপুর গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০) আলমগীর হোসেন (৩৫) শহিদুল ইসলাম (৪৮) মোজাফ্ফর হোসেন (৪৫) মির্জাপুর গ্রামের লুৎফর রহমান উথান (৪৫) ও কুশুলদিয়া গ্রামের মোবারকের ছেলে আসাদ (৪০) আহত হন।



