কেন্দ্রীয় শ্রমিকলীগের নেতার মৃত্যুতে কলারোয়ায় শ্রমিকলীগের শোক জ্ঞাপন

19

জুলফিকার আলী, কলারোয়া প্রতিনিধি : কেন্দ্রীয় জাতীয় শ্রমিকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজলুল হক (মন্টু) র অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন কলারোয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন- উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম মিঠু, শ্রমিকলীগনেতা আশরাফ আলী, আকিমুদ্দীন আখি, জিয়াদ আলী, রফিকুল ইসলাম, আব্দুল ওয়াদুদ মন্টু, শেখ শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম মিন্টু, লিয়াকত হোসেন, শহিদুল ইসলাম গামা, আনোয়ারুল ইসলাম, ফারুক হোসেন, লাল্টু হোসেন, জাকির হোসেন, মনিরুজ্জামান মনি, আবির হাসান মোহন, আলি আহম্মেদ, মাগফুর রহমান, আসাদুজ্জামান, আতিয়ার রহমান, শ্রী সনজিত কুমার নাথ, আসাদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, খোকন সরদার, আলম হোসেন, আব্দুর রহমান, নুর ইসলাম, জনি প্রমুখ।