এস এম সোহাগ রানা : তালা উপজেলার কুমিরা ইউনিয়ন পিস ক্লাবের উদ্যোগে ইউনিয়নের প্রধান প্রধান বাজারে উগ্রবাদ, সহিংসতা, গুজব ও করোনা সম্পর্কিত সচেতনামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কুমিরা পিস ক্লাবের সভাপতি সাব্বির আহমেদ ,সাধারণ সম্পাদক মাসুদ রানা, সহঃসভাপতি আঃসালাম,যুগ্ম-সাধারন সম্পাদক শারমিন সুলতানা সুমি সহ অন্যান্য সদস্যরা।


