মাসুদ পারভেজ : কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর বড় বোন শেলী আক্তার না ফেরার দেশে চলে গেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, ১ পুত্র সন্তান ও ১ কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
মৃত্যুর আগে তিনি পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩৭ নং মৌতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক , মহৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক, বাগ- বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক, বাগবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক, ডুমুরিয়া উপজেলার টাউন সরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সর্বশেষ কুলটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত থাকা কালে (৩০ জানুয়ারি) শনিবার দুপুর ১টার সময় ইন্তেকাল করেন৷ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরুহুমার জানাযার নামায রবিবার সকাল ১০ টায় সাঈদ মেহেদীর নিজস্ব বাসভবন পানিয়ায় অনুষ্ঠিত হবে।
মুক্তি যুদ্ধের গ্রাম হিসাবে পরিচিত পানিয়া গ্রামে শেলী আক্তার বাল্যকাল হতে মুক্তিযুদ্ধের চেতনার ফেরিওয়ালা, সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক ও অগ্রভাগের নেতৃত্বদানে বিরল অবদান রাখেন। ছাত্রজীবন থেকে পরিশ্রমে উন্নয়নে তরুন প্রজন্মের উজ্জীবিত করা উজ্জিবক। ৮০ দশকের ইডেন সরকারি মহিলা কলেজে অধ্যায়ন কালে বেগম রোকেয়া হল ছাত্রলীগের সম্পাদক মন্ডলীর সদস্য ছিলেন। বিশেষ করে বাগবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক হিসাবে যোগদান কালে ভাড়াশিমলা ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেন ও ক্রেস্ট প্রদান করেন।
তার এই অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।


