কলারোয়ায় ৬শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ডিটু আটক

31
কলারোয়ায় ৬শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ডিটু আটক

জুলফিকার আলী, কলারোয়া প্রতিনিধিঃ কলারোয়ায় ৬শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ডিটুকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার দুপুরে কলারোয়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামে থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার হুলহুলিয়া গ্রামের রিয়াজুদ্দিন খাঁর ছেলে রফিকুল ইসলাম খাঁ ওরফে ডিটু (৪৫)।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিন আলম চৌধুরী জানান, কলারোয়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামে বড়ো একটি ইয়াবার চালান যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে ডিবি পুলিশের এসআই মোস্তফা আলম, এএসআই মাজেদুল ইসলাম সহ কয়েক জন পুলিশ সদস্য সেখানে অভিযান পরিচালনা করেন।

এ সময় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম খাঁ ওরফে ডিটু পুলিশের উপস্থিতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে হাতেনাতে আটক করা হয় । এঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।