কলারোয়ায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

68

মাগফুর রহমান: পঙ্গু এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম সবেদ আলী (৬৫)। তিনি ওই গ্রামের মৃত মাওলা মোল্লার ছেলে। নিহতের পরিবার ও স্হানীয় এলাকাবাসী জানায়, সবেদ আলী এক সময় চা বিক্রি করে জীবিকা নির্বাহ করতো। বেশ কয়েক বছর আগে তার পায়ে গ্যাংগ্রিণ হলে পা কেটে ফেলতে হয়।

এরপর থেকে নানা রোগে আক্রান্ত হয়ে তিনি বাড়িতে পড়েছিলেন। রবিবার দুপুরে সবেদের পুত্রবধু ঘরে ঢুকে দেখতে পান তার শ্বশুর সাবেদ আলী ঘরের আড়ায় দড়িতে ঝুলে আছে।পরিবারের লোকজন ঝুলন্ত সবেদ এর মৃত দেহ নামানোর পর পুলিশে খবর দেন।

কলায়োয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল গিয়াস জানান, নিহতের লাশ উদ্ধার করে বিকেলে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলে জামাল হোসেন জানান, এ ঘটনায় প্রাথমিক ভাবে একটি অপমৃত্যু মামলা হয়েছে।