জুলফিকার আলী, কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় পান চাওয়াকে কেন্দ্র করে এক নিরহ ব্যক্তিকে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে জখম করেছে।
এঘটনায় বৃহস্পতিবার বিকালে কলারোয়া থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, কলারোয়া উপজেলার কাঁদপুর গ্রামের মৃত অহেদ আলী সরদারের ছেলে আয়জুদ্দিন (৩৫) একই গ্রামের ফাটা মনিরের ছেলে নয়ন হোসেনের দোকানে পান কিনতে যান। বার বার পান চাওয়া হলেও সে তাকে পান না দেওয়াতে পাশ্ববর্তী সালাউদ্দিনের মুদি দোকানের সামনে এসে দাড়ানো মাত্রই নয়ন হোসেন পিছন দিক থেকে এসে কোন কারণ ছাড়াই এলোপাতাড়ী ভাবে পিটিয়ে জখম করে। এসময় সে তার কাছ থেকে নগদ ২৫০০টাকা ও একটি উইনষ্টার ফোন কেড়ে নেয়। এসময় আয়জুদ্দিনের ডাক চিৎকারে পাশ^বর্তী লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়। তাৎক্ষনি ভাবে আয়জুদ্দিনকে এলাকাবাসী আহত অবস্থায় উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করে। এঘটনা উল্লেখ্য করে আহতের বড় ভাই সোহরাব হোসেন বাদী হয়ে কলারোয়া থানায় নয়ন হোসেনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।


