কলারোয়ায় দলীয় প্রার্থীর মনোনয়নের দাবিতে যুবলীগের মানববন্ধন

34

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (জাতীয় সংসদ-১০৫) তালা-কলারোয়া আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থীর মনোনয়নের দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কলারোয়া উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুস্তাকের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- কলারোয়া উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন, আ.লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ কালাম, ইউনিয়ন আ.লীগ নেতা শেখ মোসলেম আহমেদ, মিজানুর রহমান, ভুট্টোলাল হাইন, পৌর আ.লীগের সভাপতি আজিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম আবু সাঈদ, সাধারণ সম্পাদক শাকির খান জর্জ, উপজেলা কৃষকলীগের সভাপতি আমানুল্লাহ আমান, উপজেলা তরুনলীগের সভাপতি এসএম আশারাফুজ্জামান রিপুন, উপজেলা সৈনিকলীগের সভাপতি রুবেল মল্লিক, যুবলীগ নেতা বাপ্পি খান প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন-উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি সম্পাদকসহ শত শত নেতাকর্মী। যশোর-সাতক্ষীরা সড়কে মানববন্ধন শেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (জাতীয় সংসদ-১০৫)তালা-কলারোয়া আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থীর মনোনয়নের দাবিতে এক মিছিল বের করা হয়।