কলারোয়ায় ঝরে পড়া বা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অবহিতকরণ কর্মশালা

21
কলারোয়ায় ঝরে পড়া বা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অবহিতকরণ কর্মশালা

জুলফিকার আলী, কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ‘উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আউট অফ স্কুল এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪) অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে উপজেলার অডিটোরিয়ামে এ উপলক্ষে অতিথী বরণ, পরিচিতি পর্ব, জাতীয় সংগীত, পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা পাঠ দান ও স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মশালার কার্যক্রমে সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরিন কান্তা। ডেপুটি ম্যানেজার মিজানুর রহমানের পরিচালনায় সেকেন্ড চান্সে শিক্ষাদান, শেখ হাসিনার অবদান-এ স্লোগানকে সামনে রেখে অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

অবহিতকরণ কর্মশালায় বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন খুলনার সহকারী পরিচালক হিরামন কুমার বিশ্বাস, কলারোয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাসরীন খুকু প্রমুখ।