জুলফিকার আলী, কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় কৃষকের ফসলী জমি দখলের চেষ্টা ও মারপিট করে জখম করার ঘটনায় আদালতে মামলা হয়েছে।
উক্ত মামলা চলাকালে মামলার বাদীকে মামলা তুলে নিতে হুমকি দিয়েছে প্রতিক্ষর। এঘটনা উল্লেখ্য করে শনিবার (২১নভেম্বর) সকালে মামলার বাদী উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত মইজদ্দিন মোল্যার ছেলে আলহাজ্ব আলতাফ হোসেন বলেন, বোয়ালিয়া মৌজায় ডিপি ৪১ নং খতিয়ানে ৫৯৮/৮১২ নং দাগের পৈত্রিক ৫শতক জমিতে তিনি বিভিন্ন সময় ফসল ফলাদী লাগিয়ে ভোগ দখল করে আসছেন। হঠাৎ ওই জমি জবর দখলের জন্য উঠেপড়ে লেগেছে প্রতিপক্ষ আব্দুল জব্বার মোল্যা, আবুল কাশেম, নূর ইসলাম, সোহেল হোসেন।
এমন তারা ওই জমি দখল করতে না পেরে হাজী আলতাফ হোসনকে একা পেয়ে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে জখম করে। এঘটনার প্রতিকার চেয়ে হাজী আলতাফ হোসেন বাদী হয়ে সাতক্ষীরার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ৪ এ একটি মামলা করেন।
যার নং-১১৭/১৮। উক্ত মামলা চলাকালে মামলাটি তুলে নিতে ও আদালতে না যাওয়ার জন্য আসামী পক্ষরা মামলা বাদী হাজী আলতাফ হোসনকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। তিনি এঘটনায় জীবনের নিরাপত্তা দাবীকরে পৃথক ভাবে কলারোয়া থানায় দুটি সাধারণ ডায়েরীও করেছেন। যার ডায়েরী নং-যথাক্রমে- ৪৩৩/৭৪।


