নাজমুল শাহাদাৎ (জাকির) : নিয়ম বহির্ভূতভাবে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন কৃষকলীগের কমিটি গঠনের অভিযোগ উঠেছে সদর উপজেলা কৃষকলীগের নেতাদের বিরুদ্ধে। এঘটনায় স্থানীয় দলীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। সূত্রে জানায়, ধূলিহর ইউনিয়ন কৃষকলীগের কমিটির সাংগঠনিক কার্যক্রম চলমানসহ কমিটির মেয়াদ উত্তীর্ণ হতে এখনও একবছর বাকি থাকা সত্ত্বেও স্থানীয় এক প্রভাবশালীকে দলীয় মনোনয়ন চাওয়ার সুযোগ দিতে মোটা অংকের (টাকা) বিনিময়ে গত শুক্রবার (১৫’ই জানুয়ারী) নিয়ম বহির্ভূতভাবে ভাবে ইউনিয়ন কৃষকলীগের ওই কমিটি অনুমোদন দেয় সাতক্ষীরা সদর উপজেলা কৃষকলীগের সভাপতি তাজমিনুর রহমান টুটুল ও সাধারণ-সম্পাদক শেখ আবু রায়হান। আর নিয়ম বহির্ভূতভাবে নবগঠিত এ কমিটি বাতিলের বাদিতে সাতক্ষীরা জেলা কৃষকলীগ বরাবর লিখিত অভিযোগ ও অভিযোগের অনুলিপি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটি, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটি ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের কাছে পাঠানো হয়েছে বলে জানান বিগত কমিটির আহবায়ক আশরাফুল ইসলাম ও যুগ্ন-আহবায়ক রেজাউল ইসলাম বাবু। এসময় তারা বলেন, সাতক্ষীরা সদর উপজেলা কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদেরকে আহবায়ক ও যুগ্ন-আহবায়ক করে তিনবছর মেয়াদী একটি কমিটির অনুমোদন দেয়। কমিটি গঠনের পর থেকে অদ্যবর্তী আমরা বাংলাদেশ আওয়ামীলীগ, কৃষকলীগসহ দলীয় সকল কার্যক্রমে অংশগ্রহণ এবং দলের ডাকে সকল আন্দোলন সংগ্রামে স্বত্বঃস্ফুতভাবে অংশগ্রহণ করি আসছি। যেটা সম্পর্কে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা অবগত আছেন। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পারি ধূলিহর ইউনিয়নে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। যেটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে গঠন করা হয়েছে। বিশেষকরে উক্ত কমিটিতে যাদের নেতৃত্ব এবং দায়িত্ব দেওয়া হয়েছে তারা কেউ বাংলাদেশ আওয়ামীলীগ, কৃষকলীগ এমনকী আওয়ামীলীগের কোন অঙ্গ সংগঠনের ওয়ার্ড পর্যায়ের সদস্যও ছিলেন না জানিয়ে কারা দাবী করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন লাভের আশায় কৌশলে আমাদের বহাল কমিটি থাকা সত্বেও নিয়ম বহির্ভূতভাবে এ কমিটি মোটা অংকের (টাকা) বিনিময়ে অনুমোদন দেওয়া হয়েছে। এসময় তারা নিয়ম বহির্ভূতভাবে গঠিত এ কমিটি বাতিলের দাবি জানান এবং ত্যাগীদের মূল্যায়নের জন্য সংশ্লিষ্টদের কাছে হস্তক্ষেপ কামনা করেন। এবিষয়ে ধূলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শেখ বোরহান উদ্দীন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, ইউনিয়ন ও জেলা পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতে আশরাফুল ইসলাম ও রেজাউল ইসলামকে আহবায়ক/যুগ্ন-আহবায়ক করে একটি গঠন হয়। কমিটি গঠন হওয়ার পর থেকে আওয়ামীলীগের যেকোন কার্যক্রম ও আন্দোলন সংগ্রামে তারা সক্রীয় ভাবে ভূমিকা রেখে চলেছে। তাদের কার্যক্রম প্রশংসনীয়। তবে বিভিন্ন মারফত শুনতেছি ইউনিয়ন কৃষকলীগের কমিটির মেয়াদ থাকা সত্ত্বেও আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন লাভের আশায় মোটা অংকের বিনিময়ে নিয়ম বহির্ভূত ভাবে অনুপ্রবেশকারীদের নিয়ে একটি নিয়ম বহির্ভূত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নেতৃত্বে আসা ব্যক্তিরা কখনো আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেননা বলে জানান তারা।
এব্যাপারে সদর উপজেলা কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্যে পাওয়া সম্ভব হয়নি। তবে এবিষয়ে সাতক্ষীরা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুুরুল হোসেন জানান, কমিটির মেয়াদ ও সাংগঠনিক কার্যক্রম থাকা সত্ত্বেও ধূলিহর ইউনিয়নে কৃষকলীগের একটি কমিটি হয়েছে বলে জেনেছি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মোটা টাকা বা নিয়ম বহির্ভূতভাবে কোন কমিটি অনুমোদনের সুযোগ নেই। যদি কেউ অনুমোদন দেয় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং নিয়ম বহির্ভূত কমিটি অনুমোদনের সত্যতা পাওয়া গেলে কমিটি বিলুপ্ত করা হবে বলে জানান তিনি।


