হাবিব সিরাজ
পানির ভেতর থেকে পানি নিয়ে
গড়ে গেলে তুমি –
ঠোঁটের মধ্যে থেকে মধ্য ঠোঁটের গল্প।
শুকনো ঘ্রাণ জড়িয়ে মন কাড়া
মাকাল ফল হৃদয়ে হৃদয়ে ঘষে
দিন দিন যেন ভালোবাসা গাঢ় হয়।
আমার বোঝার মত চিন্তা প্রেমে
আজ জড় পদার্থ।
তোমাকে নিয়ে হারায়েছি আকাশ আলো
বাতাসের যাবতীয় কোলাহল।
ঘুরেছি আগ্রা, বৃন্দাবন ও রথের মেলায়
ঝুঁকে যেত দেহ তোমার মিশ্রণ গতিতে
তুমি যোগফলের ভেতর যোগে ছুঁইয়ে দিতে
আমি তোমাকে ছাড়া, কথা বের হয় না গালে
সব বেলায় তোমার শুধু ডাক আশা-ছায়ায়
বাবা আর খোকা বলে না।
এখন নাম ধরে ডাকতে আরম্ভ করেছে।
এক চলে যাওয়া রাত্রিতে স্বপ্ন কেড়ে
আমি দেখা দেই আমাকে।
অমনি শুরু হয়ে গেল যুদ্ধ
অবরুদ্ধ করে মন এখন সংশয়ের ঠিকানায়।
তুমি নারী হলেও অন্তত প্রেত না।
এটাও আমার শিক্ষার আওতায় পড়ে।



