কিছু কথা সংবাদ পড়লে কেমন হয়?
মায়াবী খাঁটি বসন্তের নিরঞ্জন প্রেম-আসক্তির
উম্মাদনা বাঁধে নির্ভেজাল একক সম্পর্ক।
তবেই সাধ্য হয় অসম্ভব পাওনাকে কিন্তু
আমার ইচ্ছাটি ছিল খুব সাধারন বর্ণে সম্পৃক্ত
হলোনা, ভেজাল স্থানে ও ভেজাল লাগানো মনের ভীড়ে
ডুবতে লাগলো সম্ভব স্বপ্নের সমস্ত আকুতি।
গ্রহণ খুলেছিলাম অন্যায় রুখবো
বিতাড়িত করবো অকল্যাণ- বাতিলের প্রস্তুতিকে!
অবিচারে ছুঁয়ে থাকা মানুষ হিংসা ভেঙে হয়ে উঠবে একদিন পরিশুদ্ধ।
তবেই রোগীরা হয়তো পাকা ডাক্তার হতে থাকবে
মনের কথার মীমাংসায় নিশ্চিত হতে পারবে।
আমি আজও স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি নীল আকাশের
গোধূলি সন্ধ্যায় উজ্জ্বল তুলতুলে প্রেমে, প্রজাপতি
ছন্দস্নানে ও বর্ষাবরণ করি চৈত্রময় সবুজ ঘাসের বুকে। অথবা
দিগন্ত ভরা সোনালী যৌবন, বিচিত্র ডানায় আন্ত:চিত্ত জাগরণে।
বড় সাধ হয়,সব মানুষের অন্তরে পৃথিবী গড়ি।
বড় স্বপ্ন জাগে, পৃথিবীর মাঝে স্বর্গ দেখতে
দেখতে সুরেলা ঝর্ণায় পাহাড়ি চাতক কন্যার প্রেম।
পিতামহ সেবাই নিবেদিত প্রাণে বৈকুণ্ঠ বৃন্দাবন।
কিন্তু একে একে বিবেচনায় সবাই রেখে গেলো, যেন
আমার প্রাপ্য উপচে পড়া আড়ালের ওই নদীটি।
আমি এখন গাঢ় অন্ধকার ঘরে মূল্যহীন বস্তু!
ফেরারী অবস্থানে খালি রাত মেখে মিটমিটে জোনাকি জ্বলছে।
তবু আজও স্বপ্ন দেখি অভিসারে প্রতিটি ঘুমের ভেতরে
নিখুঁত ভালোবাসায় ভোরের ফুলে খাঁটি মানুষের।



