মোহাম্মদ মাজহারুল ইসলাম খান
বৃষ্টিস্নাত কুসুম বনে
তোমায় খুঁজে পেলাম,
তোমায় ভালোবাসি বলে
কাঁটার আঘাত নিলাম!
ভুল বুঝোনা বন্ধু তুমি
ভুল বুঝোনা সখী,
তোমায় ভালোবেসে আমি
হতে রাজী দুঃখী!
তুমি শুধু ভালোবেসো
আদর দিয়ো মোরে,
দিবস শেষে অন্ধকারে
নিয়ো আপন করে!
তোমার ছোঁয়ায় ঘরটি আমার
হয় যেন রঙ্গীন,
তুমি – আমি, আমি – তুমি
বাজবে সুখের বীণ!!



