মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় অসংখ্য কাঁচা রাস্তায় কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মৈনম ইউনিয়নের কদমতলী মোড় থেকে গনেশপুর ইউপির কারিগরপাড়া হয়ে ঈদগাহতলী মোড় এবং বাশার পকুরের মোড় পর্যন্ত এসব রাস্তায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা।
রাস্তাগুলো পাকাকরণ না হওয়ায় কাঁচা রাস্তায় যুগের পর যুগ দূর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। সারাদেশে উন্নয়নের ছোঁয়া লাগলেও এই অঞ্চল এখনও উন্নয়ন বঞ্চিত বলে ক্ষোভ প্রকাশ করেন ওই অঞ্চলের জনসাধারণ।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার মৈনম ইউনিয়নের কদমতলী মোড় থেকে গনেশপুর ইউপির কারিগরপাড়া হয়ে ঈদগাহতলী মোড় এবং বাশার পকুরের মোড় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার কাঁচা রাস্তা কয়েকদিনের টিপটিপ বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
স্থানীয়রা জানায়, মান্দা ও পাশর্^বর্তী মহাদেবপুর উপজেলার অনেক রিক্সা, ভ্যান, বাইসাইকেল, মোটরসাইকেলসহ বিভিন্ন যান চলাচল করে এসব রাস্তায় । চলাচল করে হাজার হাজার জনসাধাণ।
মান্দার সতিহাটে কৃষকদের উৎপাদিত পণ্য আনা নেয়ায় কাঁদা পানিতে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এসব কাঁচা রাস্তা । সেইসাথে চরম ভোগান্তিতে পড়েছে স্কুল, কলেজের শিক্ষার্থীরা। কিন্তু জনগুরুত্বপূর্ণ এসব রাস্তায় অসংখ্য খানাখন্দে বৃষ্টির পানি জমে চরম দুর্ভোগে পড়তে হয় পথচারীদের।
এছাড়াও রাস্তাগুলোর বেহাল দশার কারণে পথচারীদের চলাচলে কঠিন সমস্যার সৃষ্টি হচ্ছে। এরপরও রাস্তাগুলোদিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করে থাকেন সতিহাট কে.টি উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজ, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মর্নিং সান কে.জি স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।
স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই ভ্যান চালকরা যাত্রী নিয়ে যেতে চায় না। ছেলে-মেয়েদেরকে স্কুলে পাঠালে তারাও যেতে চায় না। কোনো রোগী বা গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় চরম বিপদে পড়তে হয়।
এ ব্যাপারে গনেশপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ হানিফ উদ্দিন মন্ডল বলেন, করোনার প্রভাব এবং অতিবৃষ্টির কারণে সংস্কার কাজ ব্যাহত হচ্ছে। রাস্তাগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণ করাসহ পাকাকরণ করে দেওয়ার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।খুব শীঘ্রয় রাস্তাগুলোর কাজ শুরু হবে বলে অশ^স্থ করেন তিনি।



