নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী তারকব্রহ্মম মহানাম যজ্ঞানুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আব্দুস সামাদ সরদার।
বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে ৫০ জনের মত সফরসঙ্গী নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে উত্তর নগরঘাটা রাজবংশী পাড়া কালী মন্দিরে অষ্টম প্রহরব্যাপী যজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেন তিনি।
এসময় তার সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুস সবুর সরদার, বাবলুর রহমান, আলাউদ্দীন সরদার, লিটন হোসেন, আবু রায়হান, ইমরান হোসেন, আফের গাজী, মোসলেম শেখ, আবুল হাসান লাল্টু, সায়েম সরদার, ইকরামুল ইসলাম, ইয়ার আলী, শহিদুল ঢালী, সাহজউদ্দীন শেখ, মুন্না হোসেন, আছর আলী, জয়নাল হোসেন, অহিদুল ইসলাম ঢালী প্রমুখ।


