আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ইউনিট, ওয়ার্ড ও কর্ণার পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্সের জীম স্পট কর্ণার ও এক্স-রে রুমের সংস্কার কাজ পরিদর্শন করেন। এরপর তিনি সম্মেলন কক্ষ, অপারেশন কক্ষ, কোয়ারেন্টাইন ইউনিট, স্বাস্থ্য ও শিক্ষা কর্নার, অপুষ্টি বাচ্চাদের ওয়ার্ডসহ হাসপাতালের বিভিন্ন ইউনিট, ওয়ার্ড ও কর্ণার পরিদর্শন করেন।
পরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পুরুষ ও মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের শয্যাপাশে গিয়ে খোঁজ-খবর নেন। সবশেষে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফল ও ফুলের বাগান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে আশাশুনি প্রেসক্লাবের সদস্য ও দৈনিক দৃষ্টিপাত এর বিশেষ প্রতিনিধি এম এম নুর আলম, সাংবাদিক বিএম আলাউদ্দীন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোক্তারুজ্জামান স্বপন, সিনিয়র স্টাফ নার্স রাজিয়া সুলতানা প্রমূখ তার সাথে ছিলেন।


