আশাশুনি সদরের দূর্গাপুরে চেয়ারম্যান প্রার্থী ঢালী মো. সামছুল আলমের নির্বাচনী মতবিনিময় অনুষ্ঠিত

57
আশাশুনি সদরের চেয়ারম্যান প্রার্থী ঢালী মো. সামছুল আলম ৫নং ওয়ার্ডের দূর্গাপুর মোড়লপাড়ায় নির্বাচনী মতবিনিময় করছেন।
আশাশুনি সদরের চেয়ারম্যান প্রার্থী ঢালী মো. সামছুল আলম ৫নং ওয়ার্ডের দূর্গাপুর মোড়লপাড়ায় নির্বাচনী মতবিনিময় করছেন।

নিজস্ব প্রতিনিধি :  জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, আশাশুনি উপজেলা শ্রমিকলীগের সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম নির্বাচনী মতবিনিময় করেছেন।

সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যার পরে তিনি আশাশুনি সদরের ৫নং ওয়ার্ডের দূর্গাপুরে মতবিনিময় করেন।

সামছুল হুদার সভাপতিত্বে এবং রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো: সামছুল আলম। মতবিনিময় সভায় স্থানীয় শত শত মানুষজন উপস্থিত ছিলেন। ঢালী মো: সামছুল আলমের সফরসঙ্গী হিসাবেও অনেকেই উপস্থিত ছিলেন।

স্থানীয়রা তাদের বক্তব্যে বলেন, ঢালী মো: সামছুল আলমের ঘাটি বলে খ্যাত দূর্গাপুর। প্রতিক যেটা হোক সেটা মূখ্য বিষয় নয়। যে প্রতিকই হোক না কেনো আমরা সবাই ঢালী মো: সামছুল আলমকে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ্।

স্থানীয়রা বলেন শুধু আমরাই ভোট দেবো না আমরা এলাকার সকলকেই বুঝাবো ঢালী মো: সামছুল আলম যোগ্য ব্যক্তি তাকেই ভোট দিয়ে এবার জয়যুক্ত করতে চাই। সর্বপরি সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হন যে এবার নির্বাচনে ঢালী মো: সামছুল আলমের পক্ষে কাজ করবো।

উঠান বৈঠক শেষে আসন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম বলেন, যেভাবে দূর্গাপুরের মানুষজন আমাকে ভালোবাসে সেভাবে ভালোবেসে আগামী নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমি চেয়ারম্যান হয়ে অবহেলিত জনপদের জন্য কিছু করে যেতে চাই। সেজন্য চাই আপনাদের মূল্যবান ভোট।