আশাশুনি সদরের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলমের নির্বাচনী মতবিনিময়

63

নিজস্ব প্রতিনিধি : বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় আশাশুনি সদর ইউনিয়নের সোদকনা ওয়ার্ডের সোদকনা, ধান্যহাটি ও কালিবাড়ী মোড়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীদের সাথে নির্বাচনী মতবিনিময় করেছেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক, সাবেক ছাত্রনেতা, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক, আশাশুনি উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম।

এসময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ প্রতিনিধি এবং শোভনালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শম্ভুজিত মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা রফিকুল ইসলাম, আওয়ামী লীগের নেতা সাজ্জাদ হোসেন, সুখ সানা, বিকাশ গাইন, মানিক সরকার, উদয় মন্ডল, মেছের আলী, পল্লব মিস্তি, আঃ গলি, আকবর হোসেন, আঃ রউফ ,শফিকুল ইসলাম , ডাঃ অমর মিস্তি, শেখর, প্রবীণ মিস্তি প্রমুখ।