আশাশুনির শ্রীউলায় নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ

32

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার শ্রীউলায় দক্ষিন-পশ্চিম অঞ্চলের জনগনের জন্য বর্ধিত সহায়তা সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল ৩টায় মাড়িয়ালা ঈদগাহ মাঠে ইউনিয়নের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এ নগদ অর্থ ও ত্রান সামগ্রী বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের সভাপতিত্বে এসময় ট্যাগ অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা বিশ্বজিৎ কুমার ঘোষ, ইউপি সদস্য ইয়াছিন আলি, মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিয়ার রহমানসহ জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আশাশুনির কুল্যায় ভিজিডি কার্ডের তালিকাভুক্ত হওয়া ব্যক্তিদের বাড়ি পরিদর্শনে ইউএনও

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ২০২১-২২ চক্রে ভিজিডি কার্ডের তালিকাভুক্ত হওয়া ব্যক্তিদের বাড়ি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। বুধবার বিকেলে ৪ ও ৭ নম্বর ওয়ার্ডের ভিজিডি কার্ডের তালিকাভুক্ত হওয়া বিভিন্ন ব্যক্তিদের বাড়ি পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার তালিকা অনুযায়ী বিভিন্ন বিষয় খোঁজখবর নেন এবং পরিবারের বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে কথা বলেন। এসময় মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, ইউপি সদস্য রফিকুল ইসলাম পান্না, আলমগীর হোসেন আঙ্গুর, আব্দুর রশিদ, শামীমা সুলতানা কুইন, আনোয়ারা খাতুন, অফিস সহকারী আব্দুর রশিদ ও আইন শৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আশাশুনির কুল্যায় অসহায়দের মাঝে কম্বল বিতরণ

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যায় অসহায় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ কম্বল বিতরণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় পরিবারের সদস্যদের শীত নিবারণের জন্য ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্ধকৃত ৩৬৯ জন শীতার্ত পরিবারের সদস্যকে একটি করে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী। এসময় ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আঃ বারী, ৩ ও ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য, স্বেচ্ছাসবেকলীগের আব্দুল মোমিন, শিক্ষক সুব্রত কুমার দাশ, প্রাক্তন মেম্বার আঃ ছাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।