আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে এক রাতে ৩ বাড়ী ৪ গরু চুরি সংগঠিত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত গভীর রাতে।
জানাগেছে, ওই দিনগত রাত অনুমান ২ টার দিকে উপজেলার বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটির অজামিল মন্ডলের পুত্র অলোক মন্ডলের গোয়াল থেকে অস্টেলিয়ান জাতের ১টি গাভী ও ১টি বকনা গরু যার মূল্য প্রায় লক্ষাধিক, পার্শ্ববর্তী ঝাটিকাটা গ্রামের হরিভক্ত সরকারের পুত্র মঙ্গল চন্দ্র সরকারের গোয়াল থেকে ১টি দামড়া গুরু যার আনুমানিক মূল্য ৬৫ হাজার টাকা এবং দক্ষিন চাপড়া (কলিমাখালি বিল চাপড়া) চাপড়া-সাতক্ষীরা মেইন সড়কের পার্শ্বে মান্দার ঢালীর পুত্র আরশাদ ঢালীর গোয়াল থেকে ১টি দেশী গাভী যার মূল্য অনুমান ৪০ হাজার টাকা মোট ২ লক্ষাধিক টাকা চুরি হয়ে যায়।
আরশাদ ঢালী জানায়, তার বাড়ীর পাশে রাস্তায় অন্ধকারে একটি পিকআপে গরু উঠানোর সময় জানালা দিয়ে অল্প অল্প দেখতে পায়। সে ও তার স্ত্রী দ্রুত উঠে রাস্তায় বেরিয়ে ডাকচিৎকার দিতেই গরুসহ পিকাপ আশাশুনি পরিচ্চাপ ব্রীজ পার হয়ে দক্ষিন দিকে বাইপাস সড়ক দিয়ে চলে যায়।
রাস্তায় বেরিয়ে দেখে তার গোয়াল থেকে আরো ১টি এড়ে গরু রাস্তায় নিয়ে পিকাপে উঠানোর আগে মালিকরা টের পাওয়ায় সেটা ফেলে গাভীটি চুরি যাওয়া ৩ বাড়ীর ৪ গরু নিয়ে চোরেরা লাপাত্তা হয়ে যায়। সাথে সাথে মোটর সাইকেল যোগে কালিগঞ্জের উজিরপুর পর্যন্ত ছুটে গিয়ে চোরেদের কোন হদিস মেলেনি।
এ ব্যাপারে গরুর মালিকগন এ রিপোট লেখা পর্যন্ত আশাশুনি থানায় জিডি এন্টি করেছে বলে মালিক পক্ষ থেকে জানা গেছে।


