আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ কৃষ্ণপদ মন্ডল নামের এক আসামীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির এর নেতৃত্বে শুক্রবার এমসআই মিলন হোসেন সঙ্গীয় অফিসার এসআই হাসানুজ্জামান ও এএআই সাইফুল ইসলাম এর সহায়তায় উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামের সন্তোষ মন্ডল এর ছেলে কৃষ্ণপদ মন্ডল (৩২) কে গোপন সংবাদের ভিত্তিতে ১০০ গ্রাম গাঁজাসহ বুড়িয়া এলাকা হতে হাতেনাতে আটক করেন। পরে এ সংক্রান্ত থানায় মাদক আইনে ১(১১)২০২০ মামলা রুজু করে আটককৃত আসামীকে বিচারার্থে শনিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



